ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে • দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শিল্পপতি হাজী ওসমান গনির উদ্যোগে সাড়ে পাঁচ হাজার পরিবার পেল ঈদ উপহার

কাউখালীতে শিল্পপতি হাজী ওসমান গনির উদ্যোগে সাড়ে পাঁচ হাজার পরিবার পেল ঈদ উপহার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


 কাউখালীতে শিল্পপতি হাজী ওসমান গনির উদ্যোগে সাড়ে পাঁচ হাজার পরিবার পেল ঈদ উপহার

পিরোজপুর: পবিত্র ঈদুল আযহা (কোরবানি) উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। নতুন কাপড়ের মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি।
উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা শিল্পপতি ও সমাজসেবক হাজী ওসমান গনি নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সুবিধাভোগীদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন। ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গেছে। বিতরণ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিল্পপতি ও সমাজসেবক হাজী ওসমান গনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও আমার ব্যক্তিগত উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সুবিধাভোগী তানিয়া বেগম বলেন, বর্তমান সময়ে নতুন কাপড় কেনা আমাদের জন্য অনেক কষ্টের। হাজী ওসমান গনি আমাদের ঈদের আগে নতুন শাড়ি দিয়েছেন, এতে আমরা খুব খুশি হয়েছি। আল্লাহ তাকে ভালো রাখুক।
আরেক সুবিধাভোগী আবুল বাশার বলেন, ঈদের আগে লুঙ্গি পেয়ে অনেক উপকার হয়েছে। এমন সহায়তা গরিব মানুষের জন্য অনেক বড় আনন্দের বিষয়। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
স্থানীয়রা জানান, হাজী ওসমান গনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৮   ৯৩ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার
● ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন
● কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ
● কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার
● আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি



আর্কাইভ