ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নিঝুমদ্বীপে ভূমিহীনদের জমি দেওয়ার নামে ফরম বিক্রি, টাকা আদায়ের অভিযোগ • লালমোহনে দুর্গাপূজার মণ্ডপ বেড়ে ২৩টি, মহাষষ্ঠীতে শুরু শুক্রবার • জাল নোট শনাক্ত ও প্রচলন ঠেকাতে ভেড়ামারায় সচেতনতামূলক কর্মশালা • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড • ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি • রাজশাহী রেলস্টেশনের পাশে কালো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ • কঁচা নদীতে ট্রলার বিকল, মাঝরাতে ৬০ ইজতেমা যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ • \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ সহোদর নিহত

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ সহোদর নিহত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬


 গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ সহোদর নিহত

পটুয়াখালী: গলাচিপা পৌর এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিকাপুর এলাকার মো. জাবের হাওলাদারের ছেলে মো. তামিন হাওলাদার এবং ইমরান হাওলাদার।
স্থানীয় সূত্র জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাচ্ছিল। পথে গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের গলিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী তামিন ও ইমরান গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তামিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমরানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক সোহাগ ও যাত্রী ফরিদকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বাসস’কে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং বরিশালে নেয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:০২   ১০৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে দুর্গাপূজার মণ্ডপ বেড়ে ২৩টি, মহাষষ্ঠীতে শুরু শুক্রবার
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড
● কঁচা নদীতে ট্রলার বিকল, মাঝরাতে ৬০ ইজতেমা যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ
● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা



আর্কাইভ