ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুই ডজন ফ্যামিলি কার্ড ও চালসহ আটক জামায়াত নেতা আটক

দুই ডজন ফ্যামিলি কার্ড ও চালসহ আটক জামায়াত নেতা আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬


 দুই ডজন ফ্যামিলি কার্ড ও চালসহ আটক জামায়াত নেতা আটক

পটুয়াখালী: বাউফলে ২৪ টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি চাল ঘরে তোলার সময় এক ইউনিয়ন জামায়াত নেতা জনতার হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে সেগুলো স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন।গত সোমবার (২৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বা জারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাকিল শিকদার কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মমিনপুর বা জারে বসবাস করেন সাকিল শিকদার। রাতে কয়েকটি বস্তাভর্তি প্রায় ২৪০ কেজি চাল তার বাসায় তোলার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ২৪ জন টিসিবি প ণ্য সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্ড ও চাল ৭ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্য হাসানের জিম্মায় দেয়া হয়েছে। টিসিবির প ণ্য রাতে দেয়া হয় না কিন্তু রাতে তারা কীভাবে চাল পেয়েছেন এই প্রশ্ন স্থানীয়দের।
এদিকে অভিযুক্ত সাকিল শিকদার দাবি করেন, আটকের ঘটনাটি বিরোধীদের সাজানো নাটক।তিনি বলেন, আমার ছোট ভাই রাজিব ভাড়ায় মোটরসাইকেল চালায়। এক বছর ধরে টিসিবির সুবিধাভোগীরা রাজিবের মাধ্যমে প ণ্য ক্রয় করে আসছেন। বিনিময়ে রাজিব সুবিধাভোগীদের কাছ থেকে ৩০ টাকা করে পায়। সোমবারও ২৪ জনের প ণ্য ক্রয় করেছে সে। প্রথম গাড়িতে চাল নিয়ে আসার পর সেগুলো ঘ রে তোলার সময় হঠাৎ কিছু লোক এসে ঝামেলার সৃষ্টি করে।

তার বাসায় কেন চাল তোলা হচ্ছিল এবং রাতে কেন আনা হয়েছে—এ বিষয়ে তিনি বলেন, সব প ণ্য সুবিধাভোগীরা দিনের বেলায় নিয়ে যাবেন। রাতে নিরাপদে রাখার জন্য সেগুলো আমার বাসায় রাখার ব্যবস্থা করা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:২৭   ১২০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ