ঢাকা    রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ সাফারি পার্কে বেড়াতে গিয়ে দুই সন্তানসহ ‘মারধরের শিকার’ নারী চুরির চেষ্টার অভিযোগে তরুণকে গাছে বেঁধে কেটে দেওয়া হলো চুল একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দ নেপালে বিপর্যয় স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে নেপাল–তিব্বতে হিমবাহ ধস বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকা শতাধিক ব্যক্তিকে উদ্ধারে খননকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে রাশিয়ার হামলা, নিহত ৩৭ ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস লালমোহন ইসলামিক মডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফলে মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬


 বাউফলে মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: বাউফলে ঈদুল আজহার সকালে আলমাস হোসেন মৃধা (৩৫) নামের এক মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের সহিস্যা গ্রামের একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলমাস সহিস্যা গ্রামের সিরাজ মৃধার ছেলে। তিনি পেশায় মাহেন্দ্রট্রলি চালক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে শিলা বেগমকে বিয়ে করেন আলমাস। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ট্রলি চালানোর সময় ফারজানা নামের এক নারীর সঙ্গে আলমাসের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
স্বজনরা জানান, বুধবার গভীর রাতে আলমাস তার স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় রেখে শোয়ার ঘরের দরজা বাইরে থেকে আটকে পাশের কক্ষে যান। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী তাকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শোবার ঘরের দরজা ভেঙে বাইরে এসে পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে আলমাসকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আলমাস আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০২   ১০২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহন ইসলামিক মডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লালমোহনে একই ঘরে চারজনই গুরুতর অসুস্থ, অনটনের সংসারে চলছেনা চিকিৎসা
দুমকিতে যুবদলের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি
কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নাজিরপুরে জনতার হাতে দুই ডাকাত আটক, দেশীয় অস্ত্রসহ পুলিশে সোপর্দ



আর্কাইভ