ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনাম
লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী আজমিরীগঞ্জের জলসুখা ব্রিজে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান খন্দকার আবু আশফাক এমপির পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব গুরুতর আহত নিজ ঘরে ঝুলছিল প্রবাসফেরত যুবকের মরদেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী এমপিও বঞ্চিত ৪২ বছর, ঈদের আনন্দ নেই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক পরিবারে কৃষিবিদ তুহিনের উদ্যোগে চাটমোহরের সেই ঈদগাহ মাঠের বিরোধ নিষ্পত্তি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান খন্দকার আবু আশফাক এমপির

অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান খন্দকার আবু আশফাক এমপির


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২৯ মে ২০২৬


অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান খন্দকার আবু আশফাক এমপির
ঢাকা: সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি।
শুক্রবার (২৯ মে) বেলা- ১১ টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার ঢাকা-১(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নিজ বাড়ির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আগামী ৩০ মে নবাবগঞ্জে ও ৩১ মে দোহারে শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সারাদেশে গুপ্তবাহিনী গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি জুলাই সনদ নিয়েও নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তবে দোহার ও নবাবগঞ্জ উপজেলার জনগণ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন এবং ষড়যন্ত্রকারীদের বর্জন করেছেন বলে তিনি দাবী করেন।
তিনি আরও বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশের ন্যায় ঢাকা জেলায় যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ডিসেম্বরে দলের কাউন্সিলকে সামনে রেখে যেখানে সাংগঠনিক কমিটি নেই সেখানে দ্রুত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জনগণের কাছে গ্রহণযোগ্য, দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী তৈরীতে তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য আহ্বান জানান নেতাকর্মিদের। স্থানীয় সরকার নির্বাচনে দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নিবে তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।নিজেদের মধ্যে কোন দলাদলি চলবে না, কঠোর বার্তা জানালেন খন্দকার আবু আশফাক।
স্থানীয় গনমাধ্যম কর্মিদের উদ্দেশ্যে বলেন দোহার প্রেসক্লাব হলো সাংবাদিক ও সংবাদপত্র পরিবেশনের একটি স্বাধীন সংগঠন বা মিলনকেন্দ্র ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত পেশাজীবিদের সংগঠন।আপনাদেরকে উপজেলা প্রশাসন থেকে জমি বরাদ্ধ দিয়েছেন। সেই বরাদ্ধকৃত জমিতে ভবনও নির্মান করে দিয়েছেন রাষ্ট্র।

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সংবাদ লিখতে প্রেসক্লাবে আসবেন এটাঁই স্বাভাবিক।কিন্তু সেই প্রেসক্লাব তালা মেরে রাখেন কেন আপনারা? প্রেসক্লাব এটাঁ মূলত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিব যোগাযোগ, সামাজিকরন এবং তথ্য আদান-প্রদানের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এর একটি অন্যতম উদাহরন।আশাবাদী আপনারা মিলে মিশে চলবেন।
উপস্থিতি ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী,নুরুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চূ ও সেন্টু ভুইয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর বেপারী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা যুবদলের আহবায়ক মোশারফ হোসেন,যুগ্ন সম্পাদক মাহাবুব বেপারী,উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন, কৃষকদলের সভাপতি কাজি রুবেল,সাধারন-সম্পাদক রফিক কবিরাজ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৫   ২ বার পঠিত  |   

----





ঢাকা থেকে আরও...


অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান খন্দকার আবু আশফাক এমপির
যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ৪ কোটি টাকা
মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
দোহারে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
ভূঞাপুরে মধ্য রাতে ইউএনও’র অভিযান জেল জরিমানা



আর্কাইভ