ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব গুরুতর আহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব গুরুতর আহত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৯ মে ২০২৬


 পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব গুরুতর আহত

পটুয়াখালী: দুমকি উপজেলার পাংগাশিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার,২৯ মে দুপুরে পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আজ দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায় ব্যক্তিগত ভ্রমণে আসেন। ভ্রমণের একপর্যায়ে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাতায়াত করছিলেন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে গিয়ে তিনি অত্যন্ত মারাত্মক দুর্ঘটনার শিকার হন।
​দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তার খোঁজখবর নিতে উপস্থিত হয়েছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের প্রস্তুতিও রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৭   ১২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ