![]()
ঝালকাঠি: ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি আদর্শ রাজনৈতিক দল। এদলের প্রতিটি নেতাকর্মীকে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়ার রহমানের আদর্শকে ধারন করতে হবে।
বিএনপিতে কোন খারাপ লোকের স্থান হবে না। তিনি আজ রোববার (৩১ মে) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা অডিটরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজন করেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজের সাবেক ভিপি মো.মাহাবুবুল হক নান্নু। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুর রহমান, ওলামা দল নেতা মাওলানা সাবিত আল ইমরান, বিএনপির সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.জাকির হোসেন কবির, যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন গোলদার, সামসুল আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, ১৯৮১ সালের ৩০ মে বিজাতীয় ষঢ়যন্ত্রে দেশীয় দোশরদের সহায়তায় কতিপয় বিপথগামী সেনা সদস্যদের হাতে চট্রগ্রাম সার্কিট হাউজে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজও দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরন করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো.হাসিব ভুট্রো। সভাশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এন, আর
বাংলাদেশ সময়: ২০:১০:১৮ ৪ বার পঠিত | ● এমপি রফিকুল ইসলাম জামাল ● কাঁঠালিয়া ● রাজাপুর
----