ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


 সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

ফরিদপুর: সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, উপজেলার কামাইদিয়া গ্রামে একটি চায়ের দোকানে বসে বাজিতে লুডু খেলছিলেন একদল যুবক। খেলার মধ্যে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তা রূপ নেয় সংঘর্ষে। প্রায় ঘন্টাব্যাপী দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে একপক্ষের নেতৃত্বে দেন স্থানীয় ইমারত মোল্যা ও অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪২   ৬৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ