ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ঠিকাদারের তালাবদ্ধ ঘরে চুরি

কাঁঠালিয়ায় ঠিকাদারের তালাবদ্ধ ঘরে চুরি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


কাঁঠালিয়ায় ঠিকাদারের তালাবদ্ধ ঘরে চুরি
ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক ঠিকাদারের তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ বাজার সংলগ্ন ব্যবসায়ী মো নিজাম উদ্দিন সিকদারের ঘরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এসময় ৫ লাখ ৩০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. আবু নাছের রায়হান।
ঠিকাদার মো. নিজাম উদ্দিন সিকদার জানান, শনিবার সন্ধ্যার পর পাকা ভবনে তালাবদ্ধ করে পাশ্ববর্তী এক আত্মীয় বাড়িতে যান। রাত ১১ টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখতে পান আলমিরা এবং অন্যান্য আসবাবপত্র ভাঙ্গা। আলমিরার পকেটে থাকা নগদ পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা এবং ছয় ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:০৭   ৬৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ