ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
কাউখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষাতগ্রস্ত দুই পরিবাররক ইউএনও’র আর্থিক সহায়তা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত কর্মশালায় তথ্য এসডিজি অর্জনে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তীব্র দুর্গন্ধ উপেক্ষা করেই মানববন্ধন, সড়কের পাশে আলফাডাঙ্গা পৌরসভার ময়লার ভাগাড়

তীব্র দুর্গন্ধ উপেক্ষা করেই মানববন্ধন, সড়কের পাশে আলফাডাঙ্গা পৌরসভার ময়লার ভাগাড়


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


তীব্র দুর্গন্ধ উপেক্ষা করেই মানববন্ধন, সড়কের পাশে আলফাডাঙ্গা পৌরসভার ময়লার ভাগাড়

ফরিদপুর: আলফাডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের হিদাডাঙ্গা গ্রামে বসতবাড়ি ও সুইচগেট সংলগ্ন খালের পাড়ে উন্মুক্ত স্থানে সমগ্র পৌরসভার ময়লা-আবর্জনা ফেলে মারাত্মক পরিবেশ দূষণের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলার হিদাডাঙ্গা গ্রামে পৌরসভার ময়লার ভাগাড়ের সামনে হিদাডাঙ্গা গ্রামবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে তীব্র দুর্গন্ধ উপেক্ষা করেই এলাকার সর্বস্তরের নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ রোমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, স্থানীয় ব্যক্তিত্ব নজরুল ইসলাম মৃধা, আব্দুল খালেক সিকদার, শরীফ মোহাম্মদ গোলাম মওলা, আনিসুজ্জামান জনি ও আলী রাজ শরীফ প্রমুখ।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হিদাডাঙ্গা সুইচগেট সংলগ্ন এলাকাটি একসময় সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত ছিল। প্রতিদিন আশপাশের বহু প্রকৃতিপ্রেমী মানুষ এখানে ঘুরতে ও খোলামেলা পরিবেশে সময় কাটাতে আসতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে পাকা সড়কের পাশেই প্রতিদিন সমগ্র পৌরসভার টন কে টন দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে।’

​বক্তারা আরও অভিযোগ করেন, ‘ময়লার তীব্র দুর্গন্ধে এই এলাকায় এখন শ্বাস নেওয়াই দায় হয়ে পড়েছে। পথচারীদের চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শুধু তাই নয়, এই ময়লার ভাগাড়কে কেন্দ্র করে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা প্রায়ই শিশু ও পথচারীদের কামড়ে জখম করছে। অনেক সময় দুষ্কৃতকারীরা এই ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয় যার ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় পুরো এলাকার বাতাস দূষিত হচ্ছে এবং মানুষ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে।’ বক্তারা অবিলম্বে এই উন্মুক্ত স্থানে ময়লা ফেলা বন্ধ করে এলাকার বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


​এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী সাংবাদিকদের বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। জনস্বাস্থ্যের ক্ষতি ও নাগরিক ভোগান্তি তৈরি করে এমন সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:১৭   ৫৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর
আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা
ভূঞাপুরে ২ মাদক সেবীর জেল- জরিমানা
সম্মেলনে শফিকুর রহমান জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি হতে পারে
সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ



আর্কাইভ