ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ

চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ
পাবনা: চাটমোহরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার গুনাইগাছা কৃষক ক্লাব এর আয়োজনে গ্রাম বাংলার মজার মজার খেলা নিয়ে অনুষ্ঠিত হলো “কৃষক ঈদ আনন্দ” ।

ঈদের তৃতীয় দিন শনিবার বিকেলে প্রাণবন্ত কৃষক ঈদ আনন্দ প্রতিযোগীতায় মজার মজার খেলায় এলাকার কৃষক, কৃষাণী ও শিশুরা অংশ গ্রহণ করে। এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে ভিড় জমায় গুনাইগাছা খেলার মাঠে। দর্শকরা করতালি দিয়ে প্রতিযোগীদের নানাভাবে উৎসাহ জোগান।

উপজেলার গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা’র সভাপতিত্বে গুনাইগাছা খেলার মাঠে অনুষ্ঠিত কৃষক ঈদ আনন্দ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়ার্দার।

এস এম মারুফ এর পরিকল্পনা ও পরিচালনায় বক্তব্য রাখেন, সজল বিশ^াস, স্থানীয় বিএনপি নেতা মোতালেব হোসেন প্রামানিক, শিরিন শীলা প্রমূখ।

কৃষক ঈদ আনন্দ প্রতিযোগীতায় ছিলো তৈলাক্ত কলা গাছে উঠা, বীর পালোয়ান, পানির মধ্যে বালিশ লড়াই, কৃষাণীদের জন্য আম খাওয়া, বাচ্চাদের জন্য গুপ্তধন উদ্ধার এবং কলসির এতো জোর।

খেলা দেখে শত শত নারী-পুরুষও শিশুরা কৃষকদের খেলা দেখে আনন্দ উপভোগ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:২০:১১   ১১৪ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ