ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৩

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৩


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৩

পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছর বয়সী তিন কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ।  শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তাজুল ইসলাম মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাছুয়াখালী গ্রামের কামাল মৃধার বাড়িতে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। তাজুল ওই অনুষ্ঠানেই ছিল। কয়েকজন কিশোর ও তরুণ তাকে বিয়েবাড়ি থেকে ডেকে বাড়ির পেছনের বিলে নিয়ে পেটে ছুরিকাঘাত করে ফেলে যায়। তাজুলের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়। রোগীর নাভির নিচে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তিনি ঘটনা জানার পরপরই এলাকায় পুলিশ পাঠিয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩২   ৯৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ