![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনমির্লনী ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে শুক্রবার বিকেলে উপজেলার আমুয়া বন্দরের মহারাজ টাওয়ার কনফারেন্স রুমে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীরা এর আয়োজন করে। সার্বিক সহযোগীয়তায় ছিলেন আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়।
১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী মো.এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এতে সভাপতিত্ব করেন ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী ও আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মো.জাহাঙ্গির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা কমরেড আবুল হোসেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীন সাংবাদিক মোহাম্মদ আবদুল হালিম, বিসিএস শিক্ষা মো.রিয়াজুল ইসলাম হক, বিবিএস তথ্য মো.মাহামুদুল হাসান আরিফ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন গোলদার, প্রধান শিক্ষক একেএম শামীম মোল্লা, বেসরকারি উন্নয়ণ সংস্থ্যা ব্রাকের এলাকা ব্যবস্থাপক নজরুল ইসলাম টিপু, জাকির হোসেন শাহীন মোল্লা, শিক্ষক মো.পলাশ গোলদার, মাওলানা আনসার উদ্দিন ও ভবতোষ রায় প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আবদুল মন্নান তালুকদার।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশ বরন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৪:৫৬ ৫ বার পঠিত | ● কাঁঠালিয়া ● পুনমির্লনী ● প্রাক্তন ● শিক্ষার্থী
----