ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » অবৈধ অনুপ্রবেশের ১ বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

অবৈধ অনুপ্রবেশের ১ বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


 অবৈধ অনুপ্রবেশের ১ বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

হবিগঞ্জ : বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ এক বছর সাজা ভোগের পর প্রদীপ চন্দ্র পাল নামে এক ভারতীয় নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।  সোমবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কারণে প্রদীপ চন্দ্র্র পালকে আটক করা হয়েছিল। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস (১ বছর) বন্দি জীবন কাটান। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সোমবার বাল্লা সীমান্তের শূন্য রেখায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এক ফ্ল্যাগ মিটিং ও আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষ প্রদীপ চন্দ্র পালকে গ্রহণ করে তাদের হেফাজতে নিয়ে যায়। এই হস্তান্তরের ফলে দীর্ঘ এক বছর পর তিনি নিজ পরিবার ও দেশে ফেরার সুযোগ পেলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:৪৯   ১৪০ বার পঠিত  |               







শিরোনাম থেকে আরও...


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী
রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই



আর্কাইভ