ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল উপজেলা ছাত্রদল সভাপতির বিয়েতে জামায়াতের এমপির উপহার

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতির বিয়েতে জামায়াতের এমপির উপহার


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


 বাউফল উপজেলা ছাত্রদল সভাপতির বিয়েতে জামায়াতের এমপির উপহার

পটুয়াখালী: বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বৌভাত অনুষ্ঠানে উপহার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা মহানগর(দক্ষিন) জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও পটুয়াখালী-২(বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ঘটনাকে রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্য ও সম্প্রীতির এক ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে মনে করছেন সুধীজনেরা।
আজ সোমবার দুপুরে বাউফল নির্বাচন কমিশন মাঠে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে এমপি শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে ফাহাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নুর।

এ সময় আব্দুল্লাহ আল ফাহাদ ড. শফিকুল ইসলাম মাসুদ এবং তাঁর প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানুষের আনন্দঘন মুহূর্তে পাশে দাঁড়ানোর এই সৌজন্য সত্যিই প্রশংসনীয়।

সূধীজনেরা এ ঘটনাকে ‘রাজনীতির মানবিক মুখ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, মত ও পথ ভিন্ন হলেও সামাজিক সম্পর্ক, সৌজন্য ও মানবিক মূল্যবোধের জায়গা যে অটুট থাকতে পারে, এই আয়োজন তারই একটি সুন্দর উদাহরণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৫১   ১০২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ