ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » খালে মিলল নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ

খালে মিলল নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


 খালে মিলল নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ

পটুয়াখালী: দশমিনায় নিখোঁজের সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেন থানা পুলিশ। তার নাম নজির ফরাজি। রোববার,৩১ মে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেতাগী গ্রামের একটি পরিত্যক্ত কচুরিপানায় ভরা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নজির ফরাজি ওই গ্রামের মৃত আব্দুল খালেক ফরাজির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজির ফরাজি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
রোববার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি পরিত্যক্ত খালে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে দশমিনা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের ভাই রাসেল ফরাজি লাশটি শনাক্ত করেন।
নিহতের ভাই রাসেল ফরাজি বলেন, ‘আমার ভাই মাঝে-মধ্যে কাউকে কিছু না বলে বাইরে চলে যেত এবং কয়েকদিন পর আবার ফিরে আসত। তাই প্রথমদিকে আমরা খুব বেশি উদ্বিগ্ন ছিলাম না। তবে আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আজ বাড়ির কাছের একটি খালে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমার ধারণা, কেউ তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সেটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:১৭   ৯০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ