ঢাকা    শুক্রবার, ৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় গ্রেফতার ২

দোহারে দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় গ্রেফতার ২


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


 দোহারে দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় গ্রেফতার ২

ঢাকা: দোহারে লাইব্রেরি ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি পেটার ঘটনা ঘটে। পরে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে।পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেন।এরা হলেন পৌরসভার বানাঘাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীর হোসেন(২২) ও মো.আশরাফ হোসেনের ছেলে জিহাদ হোসেন(২৩)।

বৃহস্পতিবার সকালে জয়পাড়া বাজারের কলেজ মোড়ে দোহার লাইব্রেরি নামক দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে দুইজন।

ঘটনাটি ভাইরাল হলে দোহার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।

দোহার থানার ওসি মো. আবু বক্কর জানান, দোকান থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় পুলিশ দ্রুত অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:৩৬   ১০ বার পঠিত  |            

----