ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল মিয়া (১১) ও তার ছোট ভাই সাফওয়ান মিয়া (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিলেন।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, দুই ভাই ঈদ উপলক্ষে তাদের নানা কলাগাছিয়া এলাকার তাজুল ইসলামের বাড়ীতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ২ ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এই সময় এক ভাই পানিতে তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে পবিরারে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা আশরাফুল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের নিকট দিয়ে দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৭   ৯৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ