ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিলো কিশোর গ্যাং

লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিলো কিশোর গ্যাং


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিলো কিশোর গ্যাং

ভোলা: লালমোহন বদরপুর ইউনিয়নে কলেজ ছাত্রের দুই হাত পিটিয়ে ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং। এ ঘটনায় পুলিশ আসামী গ্রেফতার করায় ‘মব’ সৃষ্টি করে পূণরায় বাদীর পরিবারের দুই অতিথিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্য রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের লাঠিয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ দুইজনকে আটক করে।

জানা গেছে, গত সোমবার বিকেলে কলেজ ছাত্র সালমান (২০) লাঠিয়াল বাজারে তার চাচা আনোয়ার মীরের বাসার সামনে খেলা দেখতে যায়। এসময় প্রতিবেশি জাকির জমাদারের ছেলে ইমন জমাদার এবং স্থানীয় জয়নাল জমাদারের নেতৃত্বে জাহিদ খলিফা, সাকিব জমাদার, রাজিব জমাদার, জহির জমাদার, বাবুল জমাদার এসে এলোপাথাড়ি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে সালমানের দুই হাত ভেঙ্গে দেয়। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে সালমানকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনে। সেখান থেকে বরিশাল রেফার্ড করা হয়।

এঘটনায় সালমানের বাবা বাদল হোসেন মীর বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করে। মামলার পর বুধবার রাতে থানা পুলিশের এসআই জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম আসামী ধরতে যায়। পুলিশ ইমন ও অপর এক আসামী আটক করলে আসামীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা বাদীর বাড়িতে থাকা দুই অতিথিকে মারধর করে। পরে থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে আসামীরা পিছু হটতে বাধ্য হয়।

লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, আটক দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৭   ৬৯ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ