ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ইমামকে কুপিয়ে জখম, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আলফাডাঙ্গায় ইমামকে কুপিয়ে জখম, থানায় পাল্টাপাল্টি অভিযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


ফরিদপুর: জমি নিয়ে বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আপন চার ভাই, এক বোন ও দুই ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। আহত শফিকুলকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার সন্ধ্যার পূর্ব মুহুত্বে উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল কঠুরাকান্দি গ্রামের মৃত গোলাম রহমান মিয়ার ছেলে। তিনি পৌরসভার নগরকান্দা জামে মসজিদে ইমামতি করেন।
এ ঘটনায় ওই দিন রাতে শফিকুলের স্ত্রী তাছলিমা বেগম বাদি হয়ে নুরুল ইসলাম টুকুসহ আপন চার ভাই, এক বোন ও তার দুই ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আলফাডাঙ্গা থানায়।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শফিকুল ইসলামের সাথে বড় ভাই নুরুল ইসলাম টুকুসহ চার ভাই ও এক বোনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে বুধবার সন্ধ্যার পূর্ব মুহুত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শফিকুলের বাড়িতে প্রবেষ করে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। গালাগাল করতে নিষেধ করলে তারা শফিকুলের ওপর হামলা চালায়। এতে শফিকুল গুরুতর আহত হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা জীবন নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরিবারের লোকজন শফিকুলকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ও হাতের আঙ্গুলে ১২টি সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনায় ২ নং অভিযুক্ত কিবরিয়া মিয়া ও তার স্ত্রী পারভিন বেগমের সাথে কথা হলে তারা জানান, শফিকুল বরং তার বড় ভাবি পারভিন বেগমের সাথে অশ্লীল ভাষায় কথা বলে এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। শফিকুলের আঘাতে পারভিন বেগম আহত হয়েছে। তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বুধবার রাতে কিবরিয়া মিয়া বাদি হয়ে শফিকুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এটা তাদের পারিবারিক ঝামেলা। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৫৭   ৭০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ