ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পুর্ব বিরোধের জেরে ইসমাইল সিকদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমুয়া নুতন বন্দরের খাদ্য গুদাম সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এসময় ব্যবসায়ীর স্ত্রী রুমা আক্তারকেও মারধর করা হয়। ঘটনার পর পরই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে আহত ব্যবসায়ী ইসমাইল সিকদারের ছেলে মো.রিফাত সিকদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানাগেছে, উপজেলার আমুয়া বন্দরের হার্ডওয়ার ব্যবসায়ী ইসমাইল সিকদারের সাথে টাকার লেনদেন দিয়ে বিরোধ চলছে স্থানীয় ছোনাউটা গ্রামের মোঃ কালামের। বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিল ইসমাইল। খাদ্য গুদাম সড়কে পৌছালে হঠাৎ তার ওপর হামলা চালায় কালাম, তার ছেলে শাকিল ও কালামের স্ত্রী রিনা বেগম। এসময় ব্যবসায়ী ইসমাইলের স্ত্রী রুমা আক্তার স্বামীকে রক্ষা করতে এলে তাকেও মারধর করা হয়।

অভিযোগে বাদী আরও উল্লেখ করেন নগদ তিন লক্ষ ২০ হাজার টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয় আসামীরা। অভিযোগ অস্বীকার করে কালাম বলেন, তাদের মধ্যে আর্থিক লেনদেন দিয়ে ঝগড়া হয়েছে।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:৫১   ৭১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ