ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে হামের প্রকোপ, চলছে একই বেডে একাধিক শিশুর চিকিৎসা

পটুয়াখালীতে হামের প্রকোপ, চলছে একই বেডে একাধিক শিশুর চিকিৎসা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


 পটুয়াখালীতে হামের প্রকোপ, চলছে একই বেডে একাধিক শিশুর চিকিৎসা

পটুয়াখালী: উপজেলা হাসপাতালগুলোতে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের উপসর্গের রোগী। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। বর্তমানে জেলাজুড়ে মোট ২৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি হলেও এবার বড়রাও এই রোগে আক্রান্ত হচ্ছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ৮৮৩ জন রোগী হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড খুলে মোট ৮২টি শয্যা বরাদ্দ রাখা হয়েছে।
তবে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র সবচেয়ে ভয়াবহ। এখানে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন।

হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে বরাদ্দকৃত মাত্র ৪০টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছেন ২২৩ জন রোগী। শয্যা সংকটের কারণে নিরুপায় হয়ে একটি বেডেই একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। আবার অনেক রোগীর জায়গা হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। এতে রোগীদের চরম ভোগান্তির পাশাপাশি হাসপাতাল থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুধু হামের রোগীই নয়, গরমের কারণে জেলাজুড়ে ডায়রিয়াসহ অন্যান্য ঋতুপরিবর্তন জনিত রোগের প্রকোপও সমান্তরালে বেড়েছে। ২৫০ শয্যার এই মূল হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী ভর্তি রয়েছেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হঠাৎ করে রোগীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় এবং সেই তুলনায় পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তবে সীমিত সাধ্যের মধ্যেই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:১২   ১০৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ