ঢাকা    রবিবার, ৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৬ জুন ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

কুষ্টিয়া: ভেড়ামারায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

‎৬ জুন শনিবার (০৬ জুন) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

‎ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। এছাড়াও কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্থানীয় রেল স্টেশন, বাজার ও পরিষদ চত্বরসহ এর আশপাশের এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস করতে একযোগে মশা মারার বিষ ছেটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি উপজেলার সকল নাগরিককে সর্বদা সচেতন থাকার এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার উদাত্ত আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৫৯   ১৬ বার পঠিত  |      

----