ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখলের অভিযোগ

বাউফলে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখলের অভিযোগ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 বাউফলে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী:বাউফলে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখল করে ঘর নির্মাণ ও পুকুরের মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাউফলের কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ভরিপাশা মৌজার ৪০৫ ও ৪০৬ নং খতিয়ানের ৯৩ নম্বর দাগ সহ একাধিক দাগের ১২ শতাংশ জমি নিয়ে স্থানীয় বাসিন্দা মোবারক আলী খান এবং মজিবুর খানের মধ্যে বিরোধ চলছে। বিরোধীয় জমিতে মজিবর খান ও তার ভাইয়েরা ঘর তুলতে গেলে মোবারক খান বাঁধা দেয়।

এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটনা। এঘটনায় গত ২২ জানুয়ারি মজিবর খানকে বিবাদী করে পটুয়াখালী সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেন মোবারক খান। বাদী ওই বিরোধীয় জমিতে নিষেধাজ্ঞা প্রার্থণা করলে আদালত বাদী পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে গত ২৪ মে বিরোধীয় জমিতে উভয় পক্ষেকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন।

মজিবর খান ও তার ভাইয়েরা আদালতের আদেশ অমান্য করে গত ২৫ মে ওই জমিতে টিনসেট ঘর নির্মাণ কাজ শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তুলতে গেলে বাদী মোবারক খান ও তার ছেলে দেলোয়ার হোসেন বাঁধা দিলে তাদের মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে বাউফল থানার পুলিশ গিয়ে ঘর নির্মাণে বাঁধা দেয়। একদিনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোবারক খানের ছেলে দেলোয়ার খান। পরে পুলিশ উভয় পক্ষের মুচলেকা নিয়ে মামলার চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে পুলিশ এবং আদালতের নির্দেশ অমান্য করে মজিবর খান ও তার লোকজন ঘর নির্মাণ কাজ করেন এবং মোবারক খানের পুকুরের মাছ লুট করে নিয়ে যায়।

এবিষয়ে মোবারক খান বলেন, তারা কোনো জমি পাবে না। গায়ের জোরে আমাদের জমি দখল ভোগদখল করতে চায়। কোনো শালিস বিচার মানে না। এমনকি আদালতের আদেশও মানে না।

যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মজিবর খান, তিনি বলেন- ওই দাগে আমি জমি পাবো। সেই জমিতে আমি ঘর তুলছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে জানতে চাইলে কোনো সদোত্তর দেয়নি।

এবিষয়ে বাউফল থানায় এ এস আই মো. মেহেদী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আদালতের নিষেধাজ্ঞ মেনে চলার নির্দেশ দিয়েছি। এমন কি থানায় ডেকে উভয় পক্ষের মুচলেকাও নিয়েছে। কেউ আদালতের আদেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২১:৫৪   ৭৫ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ