ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা: দোহারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে জয়পাড়া কলেজ রোড হয়ে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলেজ মোড়সহ আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
এ সময়ে আরও বক্তব্য রাখেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো, রাকিবুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এ মামুনুর রশীদ উপস্থিতি ব্যক্তিদের ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এ রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ব কর্মকর্তা কুতুবউদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:০২   ১১৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ