ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় দুলাভাই-শ্যালক নিহত

আমতলীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় দুলাভাই-শ্যালক নিহত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 আমতলীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় দুলাভাই-শ্যালক নিহত

বরগুনা: পটুয়াখালী-আমতলী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া নামক স্থানে শুক্রবার রাত ৯টার সময় যাত্রীবাহী বাসের চাপায় সজীব হাওলাদার (২৫) ও সাইফুল নামে (১৬) নিহত হয়েছে। নিহতরা দুজন সম্পর্কে দুলাভাই শ্যালক। এ ঘটনায় সাইফুল ইসলাম (১৪) নামে আরো একজন আরোহী আহত হয়েছেন।
নিহত সজীব পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চৌদুরী পাড়া গ্রামের মৃত মধু হাওলাদারের ছেলে। এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬) আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের বাসিন্দা মো. সরোয়ার হোসেন তালুকদারের ছেলে। আহত আরেক শ্যালক সাইফুল ইসলাম পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে শ্যালক মো. সাইফুল ইসলামের চিকিৎসা শেষে মোটরসাইকেলে যোগে সজীব হাওলাদারের দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে নিয়ে শ^শুর বাড়ি আঠারগাছিয়া ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে যাচ্ছিলেন। তারা শাখারিয়া নামক স্থানে আসার পর বিপরীত থেকে বেপরোয়া গতিতে চালিয়ে আসা যাত্রীবাহী বাস গাজী সম্রাট পরিবহন তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় তার মোটরসাইকেলটি দুমওে মুছওে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় মানুষ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়া পর ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাসটি সড়কের উপর ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। বাসটিকে জব্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৪৫   ৬৭ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ