ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

পটুয়াখালী: দুমকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে “সচেতন হ‌ই, ডেঙ্গু প্রতিরোধ করি” এ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার,৬ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের মূল গেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিএম এনামুল হক, এম‌ওডিসি ডাঃ মাহাবুব আলম, মেডিকেল অফিসার ডাঃ নাবিল হোসেন, ডাঃ মিলন চন্দ্র শীল, লুথারান হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ তাহিরা মর্তুজা ও মেডিকেল অফিসার ডাঃ খান মশিউর রহমান প্রমুখ। এসময় উপজেলার স্বাস্থ্য কর্মী, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফারিয়া’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র‍্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সভায় টিএস‌ও ডাঃ মীর সহিদুল হাসান শাহীন বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। বর্ষা মৌসুমে এর প্রকোপ বেড়ে যায়। সরকারের নির্দেশনা মোতাবেক জনসচেতনতার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকল স্বাস্থ্য কর্মীদের নিয়ে আজকে র‍্যালির আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি বক্তব্যে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “পরিস্কার -পরিচ্ছন্ন পরিবেশ রাখি, জমে থাকা পানি অপসারণ করি,জানালা-দরজায় মশারি ব্যবহার করি এবং জ্বর হলে দ্রুত চিকিৎসা নেই। নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি”।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৯   ১২৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ