ঢাকা    রবিবার, ১৪ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


 সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ঠাকুরগাঁও:  দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপনের সাথে সংগতি রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ পুকুর পাড়ে নারিকেল, দেশি নীমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার ভূমি এম এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা কৃষি অফিসার নাজমুল হোসেন, মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মহিলা দলের আহবায়ক উম্মে কুলসুম ও যুগ্ম আহবায়ক নাহিদ পরভিন রিপা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, বন কর্মকর্তা নজরুল ইসলাম, পীরগঞ্জ বনবিট কর্মকর্তা মহসিন আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন,
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৬   ৭ বার পঠিত  |         

----