ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

দোহারে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


 দোহারে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ঢাকা: সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।
শনিবার(১৩জুন) বেলা সাড়ে ১২টায় দোহার উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বেশ কয়েকটি ফলজ ও নিম গাছের চারা রোপন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলাম।

জানা যায়, উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসনের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমে অংশ হিসেবে বিভিন্ন ধরনের ফলজ,বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে সর্বমোট ২৮ হাজার পিস বিভিন্ন গাছের চারা রোপন করা হবে।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিীক, উপজেলা প্রকৌশলীএম এ রাজু আলম,কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শামীম হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন একাডেমিক কর্মকর্তাএম এ সাত্তার,দোহারের সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, উপজেলা মৎস্য দলের সভাপতি মো.রমজান হোসেন প্রমুখ।
উল্লেখ্য শনিবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৩   ১৬০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ