![]()
পাবনা: চাটমোহরে দুধে ভেজাল কারবারিদের মারধরে নিহত আবুল হাশেম প্রামানিক হত্যা মামলার এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে যশোরের মনিরামপুর এলাকা থেকে মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আতাহার আলীর ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও হাশেম আলীর ছেলে আব্দুল মজিদ। এর আগে শাহীন নামের আরেক আসামী গ্রেপ্তার হয়। এনিয়ে ৪ জন গ্রেপ্তার হলো।
জানান যায়, বিএনপি’র বহিস্কৃত নেতা আব্দুল মমিনের ভেজাল দুধ কারবারী দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র “মমিন ডেইরী” প্রতিষ্ঠােেন দুই দফা অভিযান পরিচালনা করে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও এনএসআইয়ের যৌথ অভিযানে পর পর দুই বার অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি সরঞ্জাম, বিপুল পরিমান ভেজাল দুধ জব্দ করে। প্রথমবার জরিমানা দিয়ে পার পেলেও পরের বার আব্দুল মমিনের নামে মামলা হয়। সেই মামলায় এরসাথে জড়িত থাকার অভিযোগে মমিনের বাবাকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ।
এরই জের ধরে সম্প্রতি প্রশাসনকে তথ্য দেওয়ার অভিযোগ এনে উপজেলার নটাবাড়িয়া গ্রামের আবুল হাশেম প্রামানিকসহ ৮ জনকে মারধর করে আহত করে ভেজাল দুধ তৈরির সাথে জড়িতরা। হাসপাতালে চিকিৎসা নেয় আহতরা। পরে হাশেম মারা গেলে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকেই পলাতক রয়েছে মুল হোতা আব্দুল মমিনসহ এজাহারভূক্ত নামীয় আসামীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, আবুল হাশেম প্রামানিককে মারধর নিহতরে ঘটনায় থানায় মামলা হয়। এরপর থেকেই পলাতক ছিল এজাহার নামীয় আসামীরা। পরে প্রযুক্তি সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে যশোরের মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে উপরোক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে ধৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২১:৩৬ ১৫ বার পঠিত | ● আসামী ● গ্রেপ্তার ● চাটমোহর
----