ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে সরঞ্জাম জব্দ

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে সরঞ্জাম জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে সরঞ্জাম জব্দ

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর এবং ৫টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে গেছে।

‎১৪ জুন রবিবার দুপুর ১টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বাগগাড়ি পুল পাড়া এলাকায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে নদীর পাড় ও নিকটবর্তী ফসলি জমি তীব্র ভাঙনঝুঁকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি এবং গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও ৫ টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করে হেফাজতে নেয়।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:০২   ৭২ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ