ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,নির্যাতনের ভিডিও ভাইরাল

স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,নির্যাতনের ভিডিও ভাইরাল


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,নির্যাতনের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অনলাইন জুয়ার বাধা দেয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভূক্তভোগী ওই নারীর স্বামী মাজারুল ইসলাম সবুজকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাজারুল ইসলাম সবুজ ওই এলাকার আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর গ্রামের মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়া আক্তারের (২৬) বিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে দুই ছেলে সন্তান আসে।

স্ত্রী তানিয়া আক্তার জানান, তার স্বামী সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়ার জন্য সবুজ তার কাছে টাকা দাবি করতেন এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি সবুজ নিজের বেতন ও তার মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন। পরবর্তীতে গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলায় বাধা দিলে সবুজ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এ সময় তানিয়াকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে সবুজ। চাপ সইতে না পেরে তানিয়া দুই সন্তানকে নিয়ে তিনি পিতার বাড়িতে চলে যান। গত ১৩ জুন সকালে ফোনে আবারও ওই টাকা দাবি করেন সবুজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি ব্রাহ্মন্দী মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে যান। পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন। এ সময় তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং আহত অবস্থায় তানিয়াকে

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায় সবুজ পশুর মতো তার স্ত্রীর গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করছে। আর জানালার ওপার থেকে প্রতিবেশীরা আকুল হয়ে চিৎকার করে বলছিল ‘সবুজ মারিস না, সবুজ ছাইড়া দে, মইরা যাইবো!—সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আসে। সাংসদ বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামী মাজহারুল ইসলাম সবুজকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৭   ৯ বার পঠিত  |      

----





ঢাকা থেকে আরও...


স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,নির্যাতনের ভিডিও ভাইরাল
আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী ক্ষুরধার যুক্তি, চ্যাম্পিয়ন আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়
আড়াইহাজারে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, দুই জন গ্রেপ্তার
সিংগাইরে ১৫ দুস্থ অসহায় পরিবারকে ১৫ লক্ষ টাকা অনুদান
দোহারে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন



আর্কাইভ