ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল পথসভা

চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল পথসভা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল পথসভা
পাবনা: চাটমোহর উপজেলার চরপাড়া ও কুমারগাড়া গ্রামে মাদকের ভয়াবহতা রুখতে এবং মাদক ব্যবসায়ীদের আটক করে সাজা দেওয়ার দাবিতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শনিবার (১৩ জুন) রাত ৮ টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া সাহেব বাজারে এলাকার যুব সমাজ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযান জোরদার, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন, স্থানীয় বিএনপি নেতা আলাল হোসেন, রাসেল, হোসেন আলী,হৃদয়, হেলাল উদ্দিন প্রমূখ। এছাড়া গত শুক্রবার সন্ধ্যার পর বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে মাদকবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য দেন, বিলচলন ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিলচলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন শেখ, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাশেম আলী, অপূর্ব, রাজু, নাজমুল, আজাদ, জীবন, আক্কাস, লিটন প্রমুখ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদসেবীদের সাজা দেওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৬   ৭৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ