ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬


পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

পিরোজপুর: জিয়ানগরে ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরসংলগ্ন কচা নদীতে ডুবে থাকা এমভি গ্রীন এসট্রল-১ নামে একটি জাহাজের ভেতর থেকে লাশটিই উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন আব্দুল্লাহ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবে থাকা জাহাজটির পাশে একটি ডিঙ্গি নৌকায় তার ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনরা। পরে তার বড় ভাই রানা পশারী। এরপর গত ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের বড় ভাই রানা পশারী বলেন, তিনদিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। থানায় জিডিও করেছিলাম। সে কীভাবে ওই জাহাজের কাছে গেল, তা বুঝতে পারছি না। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, জিডির ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:০৭:৪১   ১০ বার পঠিত  |            

----