ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় আর্জেন্টিনার সমর্থকদের ফুটবল উন্মাদনা

ভেড়ামারায় আর্জেন্টিনার সমর্থকদের ফুটবল উন্মাদনা




ভেড়ামারায় আর্জেন্টিনার সমর্থকদের ফুটবল উন্মাদনা

কুষ্টিয়া: ভেড়ামারায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস, উন্মাদনা ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে স্থানীয় ফুটবলপ্রেমীরা এই জমকালো আয়োজনের ডাক দেন। ১৬ জুন মঙ্গলবার বিকেলে ভেড়ামারার উপজেলা মোড় এলাকা আকাশি-সাদা জার্সিতে ছেয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ সমর্থক বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

‎‘আর্জেন্টিনা-আর্জেন্টিনা’ স্লোগানে এবং ভুভুজেলা ও ড্রামের শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।স্থানীয় সমর্থকরা জানান, প্রিয় দলের খেলা এবং আন্তর্জাতিক আসরগুলোকে বরণ করে নিতেই তাদের এই স্বতঃস্ফূর্ত আয়োজন। জিকে সেতুর দুই পাশে ঐতিহ্যগতভাবেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের যে প্রীতিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলে, আজকের এই শোডাউন তাকে আরও জমিয়ে তুলেছে। উপজেলা মোড় এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:০৯   ৭ বার পঠিত  |      

----