ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ আহত ৩

ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ আহত ৩




ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ আহত ৩
‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক হেলপার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকার ‘বিসমিল্লাহ হোটেল’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিসমিল্লাহ হোটেলের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাকের মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই ট্রাকের চালক ও এক হেলপার কেবিনের ভেতরেই আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:০৫   ৮৮ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


শুভঙ্করের শোকাহত পরিবারের পাশে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল
ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসংকটে মদিনাবাদ মাদ্রাসার পাঠদান
সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম
মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের
পরীক্ষাকেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ



আর্কাইভ