ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মুনতাহা উপজেলার থেতরাই ইউনিয়ের বসুনিয়া পাড়া এলাকার বাসিন্দা শহীদুর রহমান ও কবিতা বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন শিশু মুনতাহা তার ছোট ভাই-বোনদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়েছিল। সমবয়সী হওয়ায় তারা খেলছিল এবং এক পর্যায়ে অন্য শিশুরা পুকুর থেকে ওপরে উঠে আসে। তবে মুনতাহা কখন পানির নিচে তলিয়ে যায়, তা ছোট শিশুরা লক্ষ্য করতে পারেনি। পরে তারা মুনতাহাকে ছাড়াই বাড়ি ফিরে আসে।

এদিকে দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও মুনতাহা ঘরে না ফেরায় তার মা কবিতা বেগম চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক প্রতিবেশী ওই পুকুরে গোসল করতে নামেন। পানিতে নামার পর হঠাৎ করেই তিনি মুনতাহার অচেতন দেহ ভেসে উঠতে দেখেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

থেতরাই ইউনিয়ন পরিষদ সদস্য আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:১৮   ৯৬ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ
উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন



আর্কাইভ