ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রেমের টানে দেশ ছাড়লেন চীনা তরুণ, ফরিদপুরে কলেজছাত্রীকে বিয়ে • চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন • চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে শ্রেনীকক্ষে ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকান্ড,ধামাচাপার অভিযোগ

সিংগাইরে শ্রেনীকক্ষে ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকান্ড,ধামাচাপার অভিযোগ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


সিংগাইরে শ্রেনীকক্ষে ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকান্ড,ধামাচাপার অভিযোগ
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময় পশ্চিম পাশের ভবনের নিচ তলায় ৮ম শ্রেনীর ক শাখার কক্ষে ১০ম শ্রেনীর এক শিক্ষার্থী ও জনৈক ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীর মাঝে অনৈতিক কর্মকান্ডের ঘটনায় ২ জনকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে ধামাচাপার চেস্টা অভিযোগ ওঠেছে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ।
সোমবার বিকালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি ও মানুষের মাঝে চলছে নানা কানাঘষা । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন কান্ডে অভিভাবকদের মাঝে ভীতি কাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানাযায়,উপজেলা সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী বিদ্যালয় টিফিন চলাকালীন সময় জনৈক ৮ম শ্রেনীর এক ছাত্রীকে কৌশলে শ্রেনীকক্ষে নিয়ে গত ১০ জুন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় । বিষয়টি ওই শ্রেনী কক্ষের সিসি ক্যামেরায় ধরা পরে । পরবর্তীতে ঘটনাটি সোমবার দুপুরে প্রকাশ হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম ছেলে ও মেয়ের অভিভাবককে ডেকে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতার উপস্থিতিতে ২ শিক্ষার্থীকে টিসি ও সাদা স্ট্যাম্পে মুচলেকা রেখে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে বলে সূত্রে জানাযায় ।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ঘটনা সত্যতার কথা স্বীকার করে বলেন, স্কুলের সভাপতি ইউএনও স্যারের সাথে আলাপ করে থানা পুলিশকে অবগত না করে শিক্ষার্থীদের টিসি ও মুচলেকা নিয়ে সমাধান করা হয়েছে।
এ ব্যাপারে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই শিক্ষার্থীর আপত্তিকর কথাবার্তা সিসিটিভি ফুটেছে ধরা পরে বিষয়টি ইউএনর স্যারের অনুমতি নিয়ে অভিভাবকদের ডেকে সমাধান করা হয়েছে |

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি খায়রুন্নাহার জানান,বিষয়টি আমাকে স্কুল থেকে জানিয়েছে। তেমন গুরুতর না হওয়ায় দুই পরিবারের অভিভাবকদের ডেকে মুচলেকা নিতে বলেছি। পরবর্তীতে এ ধরণের ঘটনা ঘটালে দুই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিস্কারের নির্দেশ দেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:১৪   ১২১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● প্রেমের টানে দেশ ছাড়লেন চীনা তরুণ, ফরিদপুরে কলেজছাত্রীকে বিয়ে
● কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা
● চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন
● দোহারের পদ্মার পাড় দখলের হিড়িক
● ভূঞাপুর থানা ভবনের পলেস্তরা খসে পড়ছে বাড়ছে ঝুঁকি



আর্কাইভ