ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানে অভিযান,৭ দোকানে জরিমানা

সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানে অভিযান,৭ দোকানে জরিমানা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


 সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানে অভিযান,৭ দোকানে জরিমানা
মানিকগঞ্জ: সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকান অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ফুটপাতে ফলের দোকান ও রাস্তায় সেনেটারি মালামাল রাখায় ৭ দোকানিকে অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার(১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করেন।
জানাযায়,সিংগাইর পৌরবাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে ফলের দোকান ও সেনেটারি দোকানের মালামাল রাস্তার রেখে জনসাধারণের যাতায়াত বিঘ্ন ঘটিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার দুপুরে মোবাইলকোর্ট পরিচালনা করে নাজিমউদ্দীনকে ২ হাজার,আক্কাছ মোল্লাকে ২ হাজার, শান্তকে ২ হাজার, আব্দুল্লাহকে ১ হাজার, মামুনকে ২ হাজার, নুরুল ইসলামকে ২ হাজার ও আলম হোসেনকে ২ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষণিক আদায় ও ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান,স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ৭টি মামলায় অর্থদন্ড করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১০   ৭৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন
ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক
সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন



আর্কাইভ