![]()
পিরোজপুর: কাউখালীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে মৃত গ্রাহকের পরিবারের হাতে ৪৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপজেলার বাশুরী গ্রামের মৃত মোঃ নুরুজ্জামান তালুকদার ২৯ হাজার টাকায় কিস্তিতে একটি মোবাইল ফোন ক্রয় করেছিলেন। কিস্তির মাত্র ৪ হাজার টাকা পরিশোধের পর তার মৃত্যু হলে ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধার আওতায় অবশিষ্ট অর্থ মওকুফের পাশাপাশি তার পরিবারের হাতে ৪৬ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন করপোরেট অফিসের কাস্টমার রিলেশন বিভাগের ইনচার্জ নাহিদ ইসলাম, বরিশাল বিভাগের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ. আবু রায়হান, ওয়ালটন প্লাজা কাউখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইয়ামিন আহমেদ।
অনুষ্ঠানে ওয়ালটন কর্তৃপক্ষ বলেন, ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধা দেশের ক্রেতাদের জন্য একটি মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ। এই সুবিধার আওতায় ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যের পণ্য নগদ বা কিস্তিতে ক্রয়কারী গ্রাহক কিংবা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে নির্ধারিত শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এটি করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৩:৫৯ ১১ বার পঠিত | ● ওয়ালটন ● কাউখালী ● গ্রাহক সুরক্ষা ● সুবিধা
----