ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয় দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জিয়ানগরে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জিয়ানগরে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


 জিয়ানগরে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর: জিয়ানগরে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার জিয়ানগর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত সুমাইয়া আক্তার (১৩) বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়ার সঙ্গে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সালমানের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কের কিছু ব্যক্তিগত ছবি স্থানীয় সিয়াম নামে এক যুবকের মোবাইলে সংরক্ষিত ছিল বলে অভিযোগ রয়েছে।

পরে সিয়াম ওই ছবিগুলো রিয়াজ নামে আরেক যুবককে দেখায়। পরবর্তীতে রিয়াজের মাধ্যমে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সিয়াম ও রিয়াজসহ কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এগুলো এলাকায় ছড়িয়ে পড়লে সুমাইয়া ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনাটি জানাজানি হওয়ার পর সুমাইয়ার বাবা তাকে বকাঝকা করেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. মামুন শেখ বলেন, ‘মেয়েকে একটি বিষয়ে নিষেধ করার পর সে অভিমান করে বিষাক্ত ওষুধ পান করে।’ এ বিষয়ে সিয়াম ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাব্বাত খান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:৩২   ৯০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ
চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ
কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর



আর্কাইভ