ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ

ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ

‎কুষ্টিয়া: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এবং ‘বাংলার পাট বিশ্বমাত’—এই স্লোগানকে সামনে রেখে ভেড়ামারায় পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‎১৭ জুন বুধবার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষীরা অংশ নেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল আরাফাত বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষিখাতকে প্রযুক্তিনির্ভর করা জরুরি। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বাড়িয়ে চাষীরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারেন।

‎”সভাপতির বক্তব্যে পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও মানসম্মত পাটবীজ উৎপাদন এবং তা সম্প্রসারণের বিভিন্ন কৌশল ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎প্রশিক্ষণে পাট চাষের আধুনিক কলাকৌশল, উন্নত বীজ উৎপাদন, সংরক্ষণ এবং পাট পচানোর আধুনিক রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে চাষীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৩৬   ১০২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ
পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয়
শুভঙ্করের শোকাহত পরিবারের পাশে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল
ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসংকটে মদিনাবাদ মাদ্রাসার পাঠদান
সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম



আর্কাইভ