![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভা বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে হয়ে নাঈম হাসান (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় এ ঘটনা ঘটেছে ।
নিহত নাঈম ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকার হাজী আব্দু করিমের ছেলে।
পুলিশ, আড়াইহাজার পৌরসভা বাজারে নিউ মার্কেট ভবনের ৫ম তলাটি দক্ষিণপাড়া গ্রামের স্কুল শিক্ষক স্বপন মিয়াসহ ১২ জন সদস্য মিলে ক্রয় করেন। তারা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলামকে ওই ফ্লোরের বিদ্যুতের কাজের ঠিকাদার নিয়োগ করেন।
সিরাজ ইলেকট্রিক মিস্ত্রি নাঈমকে দিয়ে কাজ করাতে থাকেন। বিদ্যুৎ অফিসের অনুমতি না নিয়ে বৃহস্পতিবার সকালে ওই ফ্লোরে নাঈম কাজ করতে গিয়ে নিকটস্থ খূঁটি থেকে ওই ভবনের ষষ্ঠ তলায় সংযোগকৃত সার্ভিস ক্যাবলটি ডিস্কানেক্ট করতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজুল ইসলাম এবং স্বপন মিয়া সাথে মুঠো ফোনে বার বার কল দেয়া সত্যেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) এটিএম মেজবাহউদ্দিন জানান, সার্ভিস ক্যাবল ডিস্কানেক্ট করার জন্য অফিসে কোন আবেদন করা হয়নি এবং কোন ইলেট্রিশিয়ানকে কোন সার্ভিস ক্যাবল কাটার জন্য অফিস অনুমতি দিতে পারেনা।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।
ঘটনার বিষয়ে পুলিশকে সংবাদ না দিয়ে তরিঘরি করে লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাড়ী নিয়ে গেছে । তবে সংবাদ পাওয়ার পর নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১০:৫৮ ১০ বার পঠিত | ● আড়াইহাজার ● ইলেকট্রিশিয়ান ● মৃত্যু
----