ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ২

স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ২


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এঘটনায় বিক্ষুব্ধ জনতা দুই ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আতাউল্লাহ মিয়া ছেলে সাহানুল্লাহ মিয়া (৩৫) ও তার বন্ধু একই গ্রামের সাহাবুদ্দিনের পুত্র মিজানুর রহমান মিজান (৪৫)

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ছাত্রী বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত সানাউল্লাহ ও মিজানুর তার বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা কিশোরীকে ধর্ষণচেষ্টা করে। কিশোরীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাহানুল্লাহ ও মিজানকে আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ওই স্কুল ছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে সাহানুল্লাহ ও মিজানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বৃহষ্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৫৩   ৮৭ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ
আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন



আর্কাইভ