ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের • মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান • কাউখালীতে অবসরে যাওয়া ডিপিইও মোল্লা বক্তিয়ার রহমানকে সংবর্ধনা • উলিপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার, আটক • দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড • রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর • তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার • পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা • আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার • ছৈলারচরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রশাসন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপ গ্রুপ পর্বে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলো ব্রাজিলের সমর্থক

বিশ্বকাপ গ্রুপ পর্বে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলো ব্রাজিলের সমর্থক


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


বিশ্বকাপ গ্রুপ পর্বে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলো ব্রাজিলের সমর্থক

ভোলা: চলছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। বাংলাদেশের বেশির ভাগ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। অন্যান্য দেশের ও সমর্থক রয়েছে। তবে বেশি উত্তেজনা হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

তারই ধারাবাহিকতায় ভোলার লালমোহনের ব্রাজিলের সমর্থক হৃদয় হাসান (২৮)। নিজ দলের প্রতি রয়েছে তার অনেক ভালোবাসা। পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি তার রয়েছে ক্ষোভ। তাই গ্রুপ পর্বে প্রথম আর্জেন্টিনা ম্যাচের খেলার আগের দিন বন্ধুদের সাথে বাজি ধরেন এবং নিজ ফেসবুকে প্রতিশ্রুতি দেন, বুধবার (১৭ জুন) সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি মাথা নাড়া করবেন।

খেলায় আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় বাজারে এসে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন।

মাথা ন্যাড়ার দৃশ্যটি মুঠোফোনে ধারণ করে তার ফেসবুকে ছেড়ে দেন হৃদয় হাসান।

হৃদয় হাসান এর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে।

হৃদয় হোসাইন জানান, তিনি ব্রাজিলের সমর্থক। তবে আমি প্রতিশ্রুতি দিয়েছি বুধবারের খেলায় যদি আর্জেন্টিনা জিতে তাহলে তিনি মাথা নাড়া করবেন। যেহেতু খেলায় আর্জেন্টিনা জিতেছে এজন্য বন্ধুদের সামনে সেলুনে এসে প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। ‌আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী করাজ করে।

মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে আবার সমালোচনা করেছেন। অনেকে বলেছেন হৃদয় হাসান একজন ফেসবুক কন্টেক্ট ক্রিয়েটর। ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য এই কাজ করেছেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৯   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







খেলা থেকে আরও...


● সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ, জয়ের তাড়নায় শমিত
● ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল
● নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং
● ১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা
● ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস



আর্কাইভ