ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাদকব্যবসায়ীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন, একই পরিবারের নারীসহ ৩ জন গ্রেফতার

মাদকব্যবসায়ীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন, একই পরিবারের নারীসহ ৩ জন গ্রেফতার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


মাদকব্যবসায়ীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন, একই পরিবারের নারীসহ ৩ জন গ্রেফতার
মানিকগঞ্জ: ঘিওরে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীসহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এ ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী তাদের বসতবাড়ির রান্নাঘরে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী গ্রামে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী গ্রামের মো.খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম মম (৪৫) ও ছেলে মানিক হোসেন (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানান, উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী গ্রামের দুলু বেপারীর ছেলে মো. খোকন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৮ পুরিয়া হেরোইনসহ একই পরিবারের জনকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের ক্ষোভে স্থানীয় লোকজন তাদের বাড়ির রান্নাঘরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এসময় খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে রান্নাঘরের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:২৪   ১৪২ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন
মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত



আর্কাইভ