ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে রাতের আধারে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতে ১ব্যাক্তির কারাদণ্ড

সিংগাইরে রাতের আধারে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতে ১ব্যাক্তির কারাদণ্ড


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


সিংগাইরে রাতের আধারে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতে ১ব্যাক্তির কারাদণ্ড
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১ জনকে ১মাসের কারাদণ্ড, একটি খননযন্ত্র(এস্কেভেটর) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর আটক করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র ব্যবহার করে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র ও প্রভাবশালীরা। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চারিগ্রাম ও চান্দহর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে ১মাসের কারাদন্ড একটি এক্সকাভেটর অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টর আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩১   ১১৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন
মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত



আর্কাইভ