ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ

অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ

রাজশাহী: মহানগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধির উদ্যোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে, যার ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সীমিত হাতখরচের কারণে অনেক শিক্ষার্থী বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

সাধারণ যাত্রীরাও বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে পরিবহন ব্যয় বৃদ্ধি তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। এ অবস্থায় নির্ধারিত ভাড়া কার্যকর করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, তাদের জন্য বিশেষ ভাড়া বা হাফ-ভাড়ার ব্যবস্থা করা হলে এই চাপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে ভাড়া সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৯   ১১৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার
● পাবনায় মানবিক সেবায় শামসুর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু
● রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক
● জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস



আর্কাইভ