ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি রহস্য

দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি রহস্য


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি রহস্যপিরোজপুর: কাউখালীতে উপজেলা ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনো চুরি হওয়া নগদ অর্থ ও মালামাল উদ্ধার কিংবা জড়িত চোরদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গত ২৭ এপ্রিল গভীর রাতে কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটে। এ সময় অফিস থেকে গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রায় ২ লাখ টাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত করছেন এসআই মহিউদ্দিন। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হাফেজ মাসুম বিল্লাহ বলেন, “সরকারি গুরুত্বপূর্ণ একটি দপ্তরে চুরির ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দুই মাস পেরিয়ে গেলেও চোর ধরা না পড়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাই।
এলাকাবাসীর মতে, সরকারি অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৪৬   ১০৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ
● তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম
● চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা
● কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
● মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম



আর্কাইভ