ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাহানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় প্রমুখ।

শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি বিনামূল্যে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ এর আওতায় রোপা আমন মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এতে করে সাড়ে তিন হাজার বিঘা জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রোপা আমন চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষকদের মাঝে ব্রিধান-৮৭, ব্রিধান-৪৯, ব্রিধান-৭৫, ব্রিধান-১০৩, বিনা-৭, বিনা-১৭ জাতের রোপান আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:১২   ৯০ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের



আর্কাইভ